• ঢাকা
  • বুধবার, 30 September 2026, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 5 September, 2026
সর্বশেষ আপডেট : 5 September, 2026

চট্টগ্রামের পথে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ শুরু

অনলাইন ডেস্ক

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু হয়েছে। শনিবার সকাল সোয়া ৮টার পর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে লং মার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। এর আগে সকাল ৭টায় সেখানে সমাবেশ করেন জোটের নেতাকর্মীরা।

জোটের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

লং মার্চে নারায়ণগঞ্জের কাচপুর, কুমিল্লার পদুয়া বাজার, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা হবে। পরে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জোটের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা ও ২৪ অক্টোবর সিলেট অভিমুখে লং মার্চ এবং ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

  • রাজনীতি এর আরও খবর