• ঢাকা
  • মঙ্গলবার, 29 September 2026, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 14 September, 2026
সর্বশেষ আপডেট : 14 September, 2026

নভেম্বরের মাঝামাঝি থেকে স্থানীয় সরকার নির্বাচন, ইউপি দিয়ে শুরুর ইসির পরিকল্পনা

অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

নভেম্বরের মাঝামাঝি সময়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এরপর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, ‘নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।’ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইন পরিবর্তনের উদ্যোগ থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা কার্যকর না হলে বিদ্যমান আইন ও বিধিবিধান অনুযায়ী নির্বাচন আয়োজন করবে কমিশন।

অর্থাৎ আইন সংশোধনের বিষয়টি চূড়ান্ত না হলেও নির্বাচন আয়োজনের পরিকল্পনা থেকে সরে আসবে না ইসি। বিদ্যমান আইন অনুসরণ করেই নির্বাচন পরিচালনা করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করা হবে। তবে কোন প্রতিষ্ঠানের নির্বাচন কোন ধাপে এবং কী সময়ে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচন কমিশনের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘদিন পর ধাপে ধাপে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর