• ঢাকা
  • মঙ্গলবার, 29 September 2026, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 2 September, 2026
সর্বশেষ আপডেট : 2 September, 2026

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

অনলাইন ডেস্ক
ছবি- সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, অভিযোগটি অনুসন্ধানে চার সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামকে টিমটির নেতৃত্ব দেওয়া হয়েছে।

অনুসন্ধানের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও বিভিন্ন কেনাকারাসংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করা হবে। পাশাপাশি অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করে যাচাই-বাছাই করা হবে।

দুদক জানিয়েছে, অনুসন্ধানে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হবে। অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • রাজনীতি এর আরও খবর