• ঢাকা
  • বুধবার, 30 September 2026, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 15 September, 2026
সর্বশেষ আপডেট : 15 September, 2026

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু

অনলাইন ডেস্ক
ফাইল ছবি

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮৩ জন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার। এ ছাড়া খুলনা বিভাগে ২৯০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, বরিশালে ১৫৯ জন, রাজশাহীতে ১৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭২ জন, ময়মনসিংহে ৮২ জন, রংপুরে ৬৫ জন এবং সিলেটে ৯ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৬৫ জন। তাদের মধ্যে ৫০ হাজার ৯৪১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৬৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। আর চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে।

গত বছরও দেশে ডেঙ্গুর প্রকোপ ছিল ব্যাপক। ২০২৫ সালে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং মৃত্যু হয় ৪১৩ জনের। এর আগের বছর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

আরও পড়ুন

  • স্বাস্থ্য এর আরও খবর