• ঢাকা
  • বুধবার, 30 September 2026, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 14 September, 2026
সর্বশেষ আপডেট : 14 September, 2026

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩

অনলাইন ডেস্ক
ছবি : সংগৃহীত

দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৭৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৫৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই মারা গেছেন ৬০ জন। আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা গেছেন দুজন করে।

এদিকে নতুন ১ হাজার ৭৩৩ জনসহ চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭০ জনে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ২৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৩৭৫ জন।

কোন বিভাগে কত রোগী

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৭০১ জন। এছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, বরিশালে ১৯১ জন, চট্টগ্রামে ১৯১ জন, ময়মনসিংহে ১১০ জন, রংপুরে ৮৬ জন এবং রাজশাহীতে ৪৫ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে আগস্টের পুরো মাসের মৃত্যুকেও ছাড়িয়ে গেছে। ফলে সেপ্টেম্বরের শুরু থেকেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ফিন্যান্সিয়াল বার্তা/বি ইউ

আরও পড়ুন

  • স্বাস্থ্য এর আরও খবর