• ঢাকা
  • বৃহস্পতিবার, 1 October 2026, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 13 September, 2026
সর্বশেষ আপডেট : 13 September, 2026

পরীমণির নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’, সঙ্গে ইমতিয়াজ বর্ষণ-নিরব

অনলাইন ডেস্ক
অভিনেত্রী পরীমণি। ছবি : সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী পরীমণি নতুন ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিতব্য চলচ্চিত্রটির নাম ‘সেপারেশন’। এরই মধ্যে রাজধানীর ৩০০ ফিট এলাকায় শুরু হয়েছে এর শুটিং।

‘সেপারেশন’-এ পরীমণির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে। এছাড়া এতে অভিনয় করছেন শার্লিন ফারজানা।

রোববার নিজের ফেসবুক পেজে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করে নতুন কাজটির খবর জানান পরীমণি। ছবিতে ‘বিসমিল্লাহ’ লেখার পাশাপাশি ‘সেপারেশন’ ও পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নাম উল্লেখ করেন তিনি।

গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে এর আগে ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় কাজ করেছেন পরীমণি। এবার এই নির্মাতার সঙ্গে প্রথমবারের মতো ওয়েব ফিল্মে কাজ করছেন অভিনেত্রী।

তবে ‘সেপারেশন’-এ পরীমণি, ইমতিয়াজ বর্ষণ ও নিরবের চরিত্র বা গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। জানা গেছে, ৩০০ ফিটসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে শুটিং হবে।

ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আইস্ক্রিনে। তবে কবে নাগাদ এটি দর্শকের সামনে আসবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

আরও পড়ুন

  • বিনোদন এর আরও খবর