• ঢাকা
  • বুধবার, 30 September 2026, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 7 September, 2026
সর্বশেষ আপডেট : 7 September, 2026

‘এ কেমন দুনিয়া?’ ব্যক্তিগত জীবন নিয়ে অপবাদের জবাব মেঘনা আলমের

অনলাইন ডেস্ক
মডেল মেঘনা আলম

ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা অপবাদ ও সমালোচনার জবাব দিয়েছেন রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব বিষয়ে কথা বলেন।

পোস্টে মেঘনা আলম দাবি করেন, তিনি এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি। ধর্মীয় পোশাক বা লেবাস অনুসরণ না করায় তাকে নানা ধরনের অপবাদ দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

মেঘনা আলম আরও বলেন, সমাজে নৈতিকতা ও ধর্মের মুখোশ ধারণ করা কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ও ভাইরাল অডিও ক্লিপ থাকার পরও তাদের নির্দোষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। এ ধরনের দ্বিমুখী সামাজিক মানসিকতার সমালোচনা করেন তিনি।

পোস্টের শেষ দিকে তিনি প্রশ্ন তোলেন, ‘এ কেমন দুনিয়া?’

মেঘনা আলমের পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আরও পড়ুন

  • বিনোদন এর আরও খবর