• ঢাকা
  • বুধবার, 30 September 2026, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 6 September, 2026
সর্বশেষ আপডেট : 6 September, 2026

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৫৮

অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ডেঙ্গু পরিস্থিতি: দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৫৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, ৩৩৪ জন। এরপর ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৮ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া বরিশাল বিভাগে ১৩৭ জন, রাজশাহী বিভাগে ১১২ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন, রংপুর বিভাগে ৫৬ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন আক্রান্ত ও মৃত্যুর তথ্যসহ চলতি বছরে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫৯০ জনে। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১৭ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৯ হাজার ৪৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৪১৩ জন।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

 

আরও পড়ুন

  • স্বাস্থ্য এর আরও খবর