• ঢাকা
  • সোমবার, 28 September 2026, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 22 September, 2026
সর্বশেষ আপডেট : 22 September, 2026

আড়ংয়ে ৫০০ জনের চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

অনলাইন ডেস্ক
ছবি : সংগৃহীত

বড় পরিসরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাকের লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। প্রতিষ্ঠানটি ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে ৫০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬।

প্রতিষ্ঠান ও পদ

নিয়োগদাতা প্রতিষ্ঠান আড়ং। সেলস অ্যাসোসিয়েট পদে মোট ৫০০ জন নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের দেশের বিভিন্ন এলাকায় আড়ংয়ের বিক্রয়কেন্দ্রে দায়িত্ব পালন করতে হবে।

কর্মস্থল

সেলস অ্যাসোসিয়েট পদে নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে—বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা (সাভার), দিনাজপুর, ফরিদপুর, ফেনী, যশোর সদর, খুলনা, কুষ্টিয়া, নোয়াখালী, রাজশাহী ও রংপুর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমান পাস হতে হবে। প্রার্থীদের সর্বোচ্চ এক বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। তবে সংশ্লিষ্ট কাজে আগ্রহ ও প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে।

প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। পণ্যের বৈশিষ্ট্য, সুবিধা ও যত্ন নেওয়ার নিয়ম সম্পর্কে ধারণা থাকতে হবে। পাশাপাশি ইনভেন্টরি গণনা ও ট্র্যাকিং, গ্রাহককে পণ্য নির্বাচনে সহায়তা এবং বিক্রয় কৌশল সম্পর্কেও ধারণা থাকা প্রয়োজন।

দায়িত্ব

সেলস অ্যাসোসিয়েট হিসেবে গ্রাহকদের অভ্যর্থনা জানানো এবং তাঁদের প্রয়োজন অনুযায়ী পণ্য নির্বাচনে সহায়তা করতে হবে। পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়াও দায়িত্বের অংশ।

এ ছাড়া পয়েন্ট অব সেলস (POS) সিস্টেমে লেনদেন সঠিকভাবে সম্পন্ন করা, গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া এবং তাঁদের সমস্যার দ্রুত সমাধান করতে হবে।

বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে দলের অন্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করার পাশাপাশি ব্যাক স্টোর অপারেশনেও দায়িত্ব পালন করতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে আড়ংয়ের নিয়োগসংক্রান্ত আবেদন লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

আবেদনের শেষ সময়

আড়ংয়ের সেলস অ্যাসোসিয়েট পদে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

আরও পড়ুন