• ঢাকা
  • বুধবার, 30 September 2026, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 16 September, 2026
সর্বশেষ আপডেট : 16 September, 2026

ইসলামী ব্যাংক বাংলাদেশের ৪৩তম এজিএম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের ২০২৫ সালের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এজিএম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন।

সভায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামসুদ্দীন জিয়া, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার এজিএমে অংশ নেন। সভায় ২০২৫ সালের আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

  • কর্পোরেট এর আরও খবর