• ঢাকা
  • বুধবার, 30 September 2026, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 5 September, 2026
সর্বশেষ আপডেট : 5 September, 2026

পুঁজিবাজারে আসতেই হবে বহুজাতিক কোম্পানিকে: বিএসইসি চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

বাংলাদেশে ব্যবসা করা বড় দেশীয় ও বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেন, প্রথমে এসব কোম্পানিকে স্বতঃপ্রণোদিতভাবে পুঁজিবাজারে আসতে উৎসাহিত করা হবে। তবে তারা না এলে জনস্বার্থে আইনগত ক্ষমতা প্রয়োগের সুযোগও রয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সুবর্ণগ্রামে সিএমজেএফ আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে কয়েকটি বড় ও ফ্ল্যাগশিপ কোম্পানিকে বাজারে আনার চেষ্টা করবে বিএসইসি।

মাসুদ খান জানান, বড় কোম্পানিকে দ্রুত তালিকাভুক্ত করতে সরাসরি লিস্টিং ও হাইব্রিড পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আইপিও প্রক্রিয়া সহজ করতে ‘এক্সটেন্ডেড অডিট’ চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে প্রভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন তহবিলের বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ করা হবে। পাশাপাশি ডিএসইকে আরও ক্ষমতায়ন, আধুনিক তদারকি ব্যবস্থা ও এআইভিত্তিক সার্ভেইল্যান্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

আরও পড়ুন

  • শেয়ার বাজার এর আরও খবর