• ঢাকা
  • বুধবার, 30 September 2026, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 4 September, 2026
সর্বশেষ আপডেট : 4 September, 2026

ইসলামী ব্যাংকের ৮১.৯২% শেয়ারের লেনদেন ৩ মাস স্থগিত

অনলাইন ডেস্ক
ছবি- সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে রয়েছে। এই শেয়ারগুলো বেআইনিভাবে কেন্দ্রীভূত করার অভিযোগে করা রিটের শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছেন।

একই সঙ্গে ওই ২৪টি কোম্পানির নামে থাকা ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার আগামী তিন মাসের জন্য ফ্রিজ রাখার নির্দেশ দিয়েছেন আদালত। অর্থাৎ, এই সময়ের মধ্যে শেয়ারগুলো হস্তান্তর বা স্থানান্তর করা যাবে না।

বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ গত ৩০ আগস্ট রিটের শুনানি শেষে এ আদেশ দেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত হয়।

রিটে বলা হয়েছে, আইন অনুযায়ী কোনো ব্যক্তি, পরিবার বা একই গ্রুপের নিয়ন্ত্রণে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার থাকার সুযোগ নেই। তবে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া আইনসীমার অতিরিক্ত শেয়ার বাজেয়াপ্ত করতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

আরও পড়ুন

  • শেয়ার বাজার এর আরও খবর