পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানির করপোরেট উদ্যোক্তা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ৫ লাখ ৬৩ হাজার ৫৬২টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছে।
রোববার (৩০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি প্রচলিত বাজারদরে ডিএসইর মাধ্যমে এসব শেয়ার বিক্রি করেছে। গত ১৮ আগস্ট প্রকাশিত ঘোষণার ভিত্তিতে শেয়ার বিক্রির কার্যক্রম সম্পন্ন করেছে ব্যাংকটি।
কোম্পানিটির করপোরেট উদ্যোক্তা হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি শেয়ার বিক্রির বিষয়টি ডিএসইর মাধ্যমে জানিয়েছে।
আপনার মতামত লিখুন :