• ঢাকা
  • মঙ্গলবার, 29 September 2026, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 3 August, 2026
সর্বশেষ আপডেট : 3 August, 2026

বাংলাদেশ চা বোর্ডে ৩৬ পদে নিয়োগ, আবেদন চলবে ২৫ আগস্ট পর্যন্ত

অনলাইন ডেস্ক
ফাইল ছবি

চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর। বাংলাদেশ চা বোর্ড ১৪তম থেকে ২০তম গ্রেডের মোট ৩৬টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৫ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৮ জুলাই থেকে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স ২৬ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি পদভেদে নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৮ থেকে ১৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ চা বোর্ডের অনলাইন আবেদন পোর্টালে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনপদ্ধতি, পদভিত্তিক যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য শর্তাবলি নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ রয়েছে।

যারা সরকারি চাকরিতে আবেদন করতে আগ্রহী, তাদের শেষ সময়ের অপেক্ষা না করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। নিচে ক্লিক করুন: https://bteab.teletalk.com.bd/

আরও পড়ুন