• ঢাকা
  • মঙ্গলবার, 29 September 2026, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 6 August, 2026
সর্বশেষ আপডেট : 6 August, 2026

২০২৭ শিক্ষাবর্ষ: প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, অন্যান্য শ্রেণিতে পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে আবারও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি থেকে অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম শ্রেণি ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জানানো হয়েছে, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

এর আগে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দিয়েছিলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণির ক্ষেত্রে লটারি পদ্ধতিই বহাল থাকছে।

উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে ভর্তি চালু হয়। ২০১২ সালে বেসরকারি বিদ্যালয়েও একই ব্যবস্থা কার্যকর করা হয়। পরে করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি শুরু হয়। এখন ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণি ছাড়া অন্যান্য সব শ্রেণিতে আবার ভর্তি পরীক্ষা চালু হচ্ছে।

আরও পড়ুন

  • শিক্ষা এর আরও খবর