• ঢাকা
  • বৃহস্পতিবার, 1 October 2026, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 18 September, 2026
সর্বশেষ আপডেট : 18 September, 2026

রাজধানীর বাজারে সবজির দাম চড়া, বেড়েছে মাছ-মাংস-ডিমের দামও

অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

গত সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। একই সঙ্গে মাছ, মাংস ও ডিমের বাজারও চড়া রয়েছে। এতে বাড়তি খরচ গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে জাত ও মানভেদে বেগুন প্রতি কেজি ১০০ থেকে ১৬০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা এবং করলা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পটল ও ঢ্যাঁড়স ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙা ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ও ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা এবং বরবটি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, লাউ ৬০ থেকে ৭০ টাকা, লতি ৮০ টাকা, কচুরমুখী ৬০ টাকা এবং শসা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। মিষ্টি কুমড়া ৫০ থেকে ৫৫ টাকা এবং চালকুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা দরে পাওয়া যাচ্ছে।

মাছ, মাংস ও ডিমেও বাড়তি দাম

সবজির পাশাপাশি মাছ, মাংস ও ডিমের দামও ক্রেতাদের স্বস্তি দিচ্ছে না। বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি জাতভেদে ৩১০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।

ক্রেতাদের অভিযোগ, এক সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় অনেক সবজির দাম বেড়েছে। ফলে সীমিত আয়ের পরিবারগুলোকে বাজার করতে গিয়ে আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হচ্ছে।

বিক্রেতারা বলছেন, বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে যাওয়ায় কয়েকটি সবজির দাম নতুন করে বেড়েছে। সরবরাহ স্বাভাবিক হলে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন তারা।

আরও পড়ুন

  • অর্থনীতি এর আরও খবর