• ঢাকা
  • শুক্রবার, 2 October 2026, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 8 September, 2026
সর্বশেষ আপডেট : 8 September, 2026

দ্বিতীয় দিনেও সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে উঠল ৩২৭ কোটি টাকা

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

একীভূত পাঁচ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনেও বিপুল পরিমাণ আমানত তুলে নিয়েছেন গ্রাহকেরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ৭ হাজার ৮৯৬ গ্রাহক ব্যাংকটি থেকে ৩২৭ কোটি টাকা উত্তোলন করেছেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আমানত উত্তোলনের পরিমাণ বেড়েছে ৭৩ কোটি টাকা। সোমবার প্রথম দিনে ৫ হাজার ৫৩২ গ্রাহক ২৫৪ কোটি টাকা তুলে নেন। ফলে দুই দিনে মোট ১৩ হাজার ৪২৮ গ্রাহক ৫৮১ কোটি টাকা আমানত উত্তোলন করেছেন।

তবে ব্যাংক কর্মকর্তারা বলছেন, প্রত্যাশার তুলনায় আমানত উত্তোলনের পরিমাণ এখনো অনেক কম। একই সঙ্গে গ্রাহকেরা টাকা তোলার পাশাপাশি নতুন করে আমানতও জমা করছেন।

জানা গেছে, পাঁচ ব্যাংক থেকে আমানত ফেরত নিতে এখন পর্যন্ত প্রায় ৭৪ হাজার আবেদন জমা পড়েছে। এসব আবেদনের বিপরীতে মোট ৩ হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের দাবি রয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। পাঁচ ব্যাংকের মোট শাখা রয়েছে ৭৬১টি।

আরও পড়ুন

  • অর্থনীতি এর আরও খবর