• ঢাকা
  • বৃহস্পতিবার, 1 October 2026, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 7 September, 2026
সর্বশেষ আপডেট : 7 September, 2026

বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যয়ের সীমা বাড়ল

অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে পারবেন। এত দিন এ সীমা ছিল ১২ হাজার ডলার।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে। এতে বলা হয়েছে, বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রার প্রকৃত চাহিদা ও আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান প্রয়োজন বিবেচনায় নিয়ে এ সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

তবে ১২ বছরের কম বয়সী যাত্রীদের ক্ষেত্রে সীমা আগের মতোই প্রাপ্তবয়স্কদের সর্বোচ্চ ৫০ শতাংশ থাকবে। ফলে নতুন নিয়মে তাঁদের বার্ষিক সীমা হবে সর্বোচ্চ ৯ হাজার ডলার।

এদিকে, বার্ষিক সীমা ১৮ হাজার ডলার হলেও একজন যাত্রী সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ সঙ্গে নিতে পারবেন। বাকি বৈদেশিক মুদ্রা কার্ডসহ অনুমোদিত অন্যান্য বৈধ মাধ্যমে ব্যবহার করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশ ভ্রমণের জন্য বৈদেশিক মুদ্রা অবমুক্তকরণের অন্যান্য বিদ্যমান নিয়ম ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে। অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও পড়ুন

  • অর্থনীতি এর আরও খবর