• ঢাকা
  • বৃহস্পতিবার, 1 October 2026, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 30 August, 2026
সর্বশেষ আপডেট : 30 August, 2026

আগস্টের ২৯ দিনে এলো ৩২ হাজার ৮২৯ কোটি টাকার রেমিট্যান্স

অনলাইন ডেস্ক

চলতি বছরের আগস্টের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩২ হাজার ৮২৯ কোটি টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ।

মুখপাত্র জানান, ২৭ থেকে ২৯ আগস্ট—এই তিন দিনে দেশে ২১ কোটি ৪০ লাখ ডলারের মতো রেমিট্যান্স এসেছে। ফলে আগস্টের শেষ দিকে প্রবাসী আয়ের প্রবাহও বেশ শক্তিশালী ছিল।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৫৫২ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৪৬৬ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৮ দশমিক ৬৯ শতাংশ।

প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানোর পাশাপাশি দেশের বৈদেশিক লেনদেন ও রিজার্ভ পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

আরও পড়ুন

  • অর্থনীতি এর আরও খবর