• ঢাকা
  • বুধবার, 30 September 2026, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 27 August, 2026
সর্বশেষ আপডেট : 27 August, 2026

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৮৬৮

অনলাইন ডেস্ক
ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন করে ৮৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩২ হাজার ২৪৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৬৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯৮ জন ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ভর্তি হয়েছেন আরও ১৫০ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ২০৫ জন, বরিশালে ১১০, চট্টগ্রামে ১০৯, রাজশাহীতে ৭৩, ময়মনসিংহে ৩৮ এবং রংপুরে ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। ওই বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন, মৃত্যু হয় ৪১৩ জনের।

চলতি বছরও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হলেও গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর