• ঢাকা
  • বৃহস্পতিবার, 1 October 2026, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 17 August, 2026
সর্বশেষ আপডেট : 17 August, 2026

ভোরে ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

অনলাইন ডেস্ক
ছবি - সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৩.০।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়। এটি ঢাকার আবহাওয়া কেন্দ্র থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

  • রাজধানী এর আরও খবর