• ঢাকা
  • মঙ্গলবার, 29 September 2026, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 17 August, 2026
সর্বশেষ আপডেট : 17 August, 2026

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শুরু হলো ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’

অনলাইন ডেস্ক

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’। নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আয়োজিত মাসব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয় রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এডমিশন ফেস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ল-এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, প্রক্টর মো. আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এডমিশন ফেস্ট ফল–২০২৬-এর মেম্বার সেক্রেটারি এবং বিশ্ববিদ্যালয়ের এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর ও হেড জাহিদ হাসান।

এডমিশন ফেস্ট উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি টিউশন ফিতে ১০ শতাংশ বিশেষ স্কলারশিপ এবং মেধার ভিত্তিতে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ রাখা হয়েছে। শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে থাকছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্ল্যাগশিপ ব্যাগ, টি-শার্ট ও গ্র্যান্ড গিফট বক্স।

মাসব্যাপী এ আয়োজনে উপহারের পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য তথ্যভিত্তিক দিকনির্দেশনা, একাডেমিক পরামর্শ ও ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গবেষণা ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি আধুনিক ডিজিটাল ক্লাসরুম, উন্নত ল্যাবরেটরি, উচ্চগতির ইন্টারনেট, পৃথক স্টুডেন্ট জোন ও সমৃদ্ধ লাইব্রেরির সুবিধা রয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে। প্রতিষ্ঠার ২২ বছরে প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষায় একটি পরিচিত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।

এফ বার্তা/ এইচ

আরও পড়ুন

  • শিক্ষা এর আরও খবর