• ঢাকা
  • মঙ্গলবার, 29 September 2026, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 15 August, 2026
সর্বশেষ আপডেট : 15 August, 2026

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন ৪ নেতা

অনলাইন ডেস্ক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে তাদের এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

নতুন মনোনীত নেতারা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক গতিশীলতা বাড়াতে চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তাদের অভিজ্ঞতা, মেধা ও রাজনৈতিক বিচক্ষণতা দলের নীতিনির্ধারণী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বিএনপি।

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে জাতীয় স্থায়ী কমিটিতে নতুন সদস্যদের অন্তর্ভুক্তির ফলে বিএনপির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হবে বলে দলটির পক্ষ থেকে প্রত্যাশা করা হয়েছে।

নতুন সদস্যরা দলীয় নীতি নির্ধারণের পাশাপাশি সংগঠন পরিচালনা এবং জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন বলে জানিয়েছে দলটি।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর