• ঢাকা
  • বুধবার, 30 September 2026, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 6 August, 2026
সর্বশেষ আপডেট : 6 August, 2026

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১২৪ জন

অনলাইন ডেস্ক
ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৯৫৯ জন।

বুধবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হিসাবটি মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া পাঁচ শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। তবে পরীক্ষায় এ সময় কারও মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে প্রমাণিত হয়নি।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ৯৬ জনের মৃত্যু হামজনিত বলে নিশ্চিত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২৪ জনসহ দেশে ১৫ মার্চ থেকে মোট ১৬ হাজার ৬৫৫ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জন সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন। তাদের মধ্যে ১ লাখ ১১ হাজার ৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৯৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, যা দেশের চলমান হাম পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর