• ঢাকা
  • মঙ্গলবার, 29 September 2026, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 3 August, 2026
সর্বশেষ আপডেট : 3 August, 2026

একাদশে ভর্তিতে থাকছে না পরীক্ষা, এসএসসির ফলেই ভর্তি; আবেদন হবে অনলাইনে

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

আসন্ন শিক্ষাবর্ষেও উচ্চমাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। আগের বছরের মতো এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফল, মেধাক্রম এবং শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সংশোধিত ভর্তি নীতিমালার খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠিয়েছে। সোমবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় এবারও বড় কোনো পরিবর্তন থাকছে না। গত বছরের মতো এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালার খসড়া ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।

ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবেন। আবেদন শেষে শিক্ষার্থীদের প্রাপ্ত ফল, মেধাক্রম এবং কলেজের পছন্দক্রম অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলে শিক্ষার্থীদের আলাদা কোনো ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজন হবে না।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর